কষ্টিপাথরের মূর্তির অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে কবর খুঁড়তে গিয়ে একটি কষ্টিপাথরের মূর্তির অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জোড়ারদেউল কবরস্থানে মূর্তিটি পাওয়া যায়। পরে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া জাহান গিয়ে তা উদ্ধার করেন। তিনি সংরক্ষণের জন্য মূর্তির অংশবিশেষ জেলা প্রশাসকের ট্রেজারিতে জমা দেন। মূর্তিটি দেখতে গ্রামের শত শত মানুষ কবরখানায় ভিড় করেন।