কষ্টে আছেন ফাতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাতেমা বেগম
ফাতেমা বেগম

বয়স ৬০ বছর পেরিয়েছে। চোখে ঝাপসা দেখেন। স্বামী-সন্তান নেই। নেই কোনো সম্পদ। তাই দুবেলা খাওয়ার জন্য ভিক্ষা করতে হয়। এ রকম দুঃখে ভরা জীবন ফাতেমা বেগমের।
ফাতেমা বেগম বিধবা, হতদরিদ্র। সরকার এ রকম নারীদের জন্য ভাতার ব্যবস্থা করেছে। কিন্তু তাঁর ভাগ্যে ভাতা জোটেনি। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের মেনানগর গ্রামে থাকেন। তিনি দাবি করেন, তাঁর বয়স প্রায় ৬১ বছর। ২৫ বছর আগে স্বামী আক্কাছ আলী মারা গেছে।
ফাতেমা বলেন, ‘হামার এলাকার চেয়ারম্যান-মেম্বারের গোড়ত মেলাবার যেয়া কছনু, মোর পায়োত ব্যথা, হাঁটি ভিক্ষা করবার পাওনা। তোমরা মোক বিধবা, বয়স্কভাতা করি দেও। মুই খেয়া বাছিম, তোমাক দোয়াও করিম। কিন্তুক ওমরা মোর কার্ড করি দেয় নাই।’