কসবা ও নান্দাইলে ৮০ কেজি গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত রোববার রাতে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০ কেজি গাঁজা উদ্ধার ও চারজনকে আটক করেছে র‌্যাব।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন প্রথম আলোকে বলেন, গত রোববার রাতে ভারত থেকে পাচারের সময় পেট্রোবাংলা এলাকায় ৬০ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ওই গাঁজা দুটি চটের বস্তায় ভরা ছিল। এ ঘটনায় আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আলমগীরের বাড়ি গৌরাঙ্গলা গ্রামে।পুলিশ ও এলাকাবাসী সূত্র বলেছে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি দল গতকাল সকাল ১০টার দিকে নান্দাইল উপজেলার উত্তর চণ্ডীপাশা গ্রামের মুন্সিবাড়িতে অভিযান চালায়। এ সময় ২০ কেজি গাঁজা উদ্ধার ও চারজনকে আটক করা হয়। পরে র‌্যাব তাঁদের পুলিশে সোপর্দ করে।আটক ব্যক্তিরা হলেন হারিস মিয়া, নান্টু মিয়া, রাসেল মিয়া ও স্বপন মিয়া।নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম গতকাল রাত আটটার দিকে বলেন, আটক ব্যক্তিরা সবাই মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।