কসবা থানায় দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়া না পারায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের এক মাদ্রাসাশিক্ষক রাকিব মিয়া (১০) নামের এক ছাত্রকে পেটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হওয়ার ঘটনায় এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করে থানায় দুটি মামলা দায়ের করেছে।
কসবা থানা সূত্রে জানা গেছে, শিমরাইল গ্রামের আবদু মিয়া বাদী হয়ে গত বুধবার রাতে আবদুল সাত্তারকে (৩২) প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করে হত্যার উদ্দেশ্যে মারধর ও জখমের অভিযোগে মামলা দায়ের করেছেন।
অপর দিকে আহত মাদ্রাসাছাত্রের মা নার্গিছ বেগম বাদী হয়ে রফিক ভূঁইয়াকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার কসবা থানায় মামলা দায়ের করেছেন।
শিমরাইল গ্রামের হাফেজিয়া মাদ্রাসায় গত মঙ্গলবার রাকিব মিয়া পড়া না পারায় তাকে পিটিয়ে আহত করেন শিক্ষক। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্য থেকে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।