কসবা সীমান্ত হাট কালও বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত যৌথভাবে স্থাপন করা কসবা সীমান্তের সাপ্তাহিক হাট আগামীকাল রোববারও (৪ মার্চ) বন্ধ থাকবে। ভারতের ত্রিপুরা রাজ্যে সাধারণ নির্বাচনের কারণে সাপ্তাহিক হাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একই কারণে ১৮ ও ২৫ ফেব্রুয়ারি সাপ্তাহিক হাটটি বন্ধ ছিল।

আজ শনিবার সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম হাট বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভারতের সীমান্ত হাট পরিচালনা পর্ষদের সভাপতি এম.এল দাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। আগামী সপ্তাহ থেকে এ হাট নিয়মিত বসবে।