কসবা সীমান্ত হাট রোববারই বসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাংলাদেশ-ভারত সরকারের যৌথ উদ্যোগে চালু হওয়া সীমান্ত হাটের দিন রোববার থাকছে। ১ এপ্রিল থেকে হাটবার রোববারের বদলে মঙ্গলবার হওয়ার কথা ছিল।
কসবা সীমান্ত হাটের সম্মেলন কক্ষে গতকাল শনিবার দুই দেশের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম বলেছেন, সীমান্ত হাটের দিন রোববারই থাকছে। আগামী জুন মাসে আবারও বৈঠক করে হাটের বার পরিবর্তন করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে কসবা পৌর এলাকার তারাপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকায় ১ একর ৫০ শতক জায়গাজুড়ে সীমান্ত হাট বসে।