কসবায় আট দিন পর ছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের আট দিন পর গতকাল সোমবার রহমত উল্লাহ (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত রহমতের বড় ভাই বাবুল মিয়া বাদী হয়ে গতকাল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। রহমত উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। সে লেশিয়ারা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশের ধারণা, রহমত উল্লাহকে হত্যা করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল বিকেলে রহমত জমির ফসল দেখতে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি।
গতকাল সোমবার সকালে কসবার কুটি চৌমহনী এলাকায় একটি জমিতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। কসবা থানার এসআই সফিকুল আলম পজানান, ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে লাশ জমিতে ফেলে রেখেছে। লাশটিতে পচন ধরেছে।