কসবায় ট্রেনের বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে গতকাল বৃহস্পতিবার আন্তনগর ট্রেন পাহাড়িকা উদয়নের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রেলপথে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। চরম ভোগান্তির শিকার হয় বিভিন্ন ট্রেনের যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা উদয়ন ট্রেনটি গতকাল বেলা সাড়ে ১২টায় কসবা রেলস্টেশনের ২ নম্বর লাইন অতিক্রম করছিল। এ সময় ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়। পেছনের চারটি বগি মেইন লাইনে আটকে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই পথের ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। পরে কুমিল্লা রেলস্টেশনে আটকে থাকা চট্টলা ট্রেনের ইঞ্জিন এনে মেইন লাইনে থাকা দুর্ঘটনাকবলিত ট্রেনের চারটি বগি সরিয়ে নেওয়া হয়। বেলা আড়াইটায় আবার ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ের কুমিল্লার সহকারী নির্বাহী প্রকৌশলী মো. ইরফানুল ইসলাম বলেন, এ ঘটনায় রেলওয়ের লাকসাম জংশনের ট্রাফিক পরিদর্শক মাসুদ সারোয়ারের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।