কসবায় তিন বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ও জগন্নাথপুর গ্রামের তিনটি বাড়িতে গত রোববার গভীর রাতে ডাকাতি হয়েছে।

এলাকাবাসী জানান, রোববার দিবাগত রাত তিনটার দিকে ২৫-৩০ জন ডাকাত কায়েমপুর গ্রামের পশ্চিমপাড়ার অধু মিয়ার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে ডাকাতেরা অধু মিয়ার তিন সন্তানকে মারধর করে বেঁধে রেখে টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন লুট করে নিয়ে যায়।

একই রাতে জগন্নাথপুর গ্রামের আমির হোসেন ও মোশাররফ হোসেনের বাড়িতে ডাকাতি হয়। তারা টাকা ও স্বর্ণালংকার লুট করে।