কসবায় দুই বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিশিষ্ট আইনজীবী আনিছুল হকের গ্রামের বাড়িসহ দুই বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় বাড়ির তত্ত্বাবধায়ক ইদ্রিছ মিয়া গতকাল শনিবার কসবা থানায় মামলা করেছেন।
ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার গভীর রাতে ২০-২৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র্র নিয়ে কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামে আনিছুল হকের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে ইদ্রিছ মিয়াসহ অন্যদের হাত-পা বেঁধে পাঁচ ভরি স্বর্ণালংকার, দুই লাখ ৫৫ হাজার টাকা ও মুঠোফোন লুট করে। খবর পেয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার রাতেই ঘটনাস্থলে যান। ডাকাতির অভিযোগে সজল (২২) ও পারভেজ (২০) নামে দুজনকে আটক করে পুলিশ।
ইদ্রিছ মিয়া বলেন, ডাকাতেরা বাড়ির সবাইকে বেঁধে অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ওই ডাকাত দল একই গ্রামের কায়জার মাস্টারের বাড়িতে হানা দিয়ে ডাকাতি করে।