কসবায় বসবে সীমান্ত হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভারত সীমান্তের ২০৩৯ পিলারের কাছে এবার ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্ত হাট বসতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ হাটের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানিও করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা বেগমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান, কসবা পৌর মেয়র মুহামঞ্চদ ইলিয়াছ প্রমুখ। বৈঠক শেষে একটি প্রতিনিধিদল সীমান্ত হাটের স্থান পরিদর্শন করে।
সীমান্ত হাটের তদারকি কর্মকর্তা ও ইউএনও জালাল সাইফুর রহমান বলেন, কসবা সীমান্তে দুই দেশের এ মিলিত হাট বসবে। বাংলাদেশের কী কী পণ্য, ভারতের কী কী পণ্য হাটে বিক্রি হবে এবং কারা বিক্রি করবে এ নিয়ে প্রস্তুতি বৈঠকে আলাপ হয়েছে।