কসবায় অবসরপ্রাপ্ত হাবিলদার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর গ্রামে পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার আবুল হাসেম (৬০) ছুরিকাঘাতে খুন হয়েছেন। পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার গভীর রাতে তিনি খুন হন। গতকাল শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ জসিম মিয়া (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে।নিহত হাসেমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল হাসেমকে গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে ভাতিজা সোহেল মিয়া তাঁর ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে আবুল হাসেম আর ঘরে ফেরেননি। আবুল হাসেমের স্ত্রী ও ছেলেমেয়েরা তাঁকে খুঁজতে থাকেন। পরে ভোররাতে তাঁদের ঘরের পাশে তাঁর লাশ দেখতে পান।আবুল হাসেমের ছেলে মোহাম্মদ হোসাইন রুবেল বলেন, তাঁর চাচাতো ভাই সোহেল মিয়া ও তাঁদের গ্রামের ছিদ্দিক মিয়ার সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে।