কসবায় অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ শনিবার ভোররাতে বিদেশি একটি রিভলবার, দুটি গুলি ও ২৫টি ইয়াবা বড়িসহ বাদল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় আজ সকালে কসবা থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। পরে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, বাদলের বিরুদ্ধে মুক্তিপণসহ অপহরণ, গুম, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁর বাড়ি কসবা পৌর এলাকার তালতলা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার পুলিশ আজ ভোরে বাদল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁর ঘরের ড্রামের ভেতর থেকে একটি রিভলবার, দুটি  গুলি ও ২৫টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এ সময় পুলিশ বাদল মিয়াকে আটক করে।

এ ঘটনায় কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বাদী হয়ে থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেছেন।

এসআই মজিবুর জানান, বাদল মিয়া একজন চিহ্নিত অপরাধী।