কসবায় আবারও বসতবাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের বগাবাড়ি গ্রামে গত রোববার রাতে আরও একটি বসতবাড়িতে ডাকাতি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রফিকুল ইসলাম ভূঞার বাড়িতে গিয়ে ডাকাতেরা পুলিশ পরিচয় দিয়ে তাঁকে ডেকে তোলে। এরপর ২০-২৫ জন ডাকাত ঘরে ঢুকে রফিকুলের পরিবারের সবাইকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ হাজার টাকা ও ছয়-সাত ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এর আগে পৌর শহরের ইমামপাড়া গ্রামে শুক্রবার রাতে মাসুম মিয়া ও খোরশেদ আলমের বাড়ি থেকে এক লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয় ডাকাতেরা। এ নিয়ে গত দুই মাসে ৩৮টি ডাকাতির ঘটনা ঘটল। এ বিষয়ে ৮ ডিসেম্বর প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।