কসবায় আবারও বিষ দিয়ে মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত বুধবার রাতে বিষ দিয়ে একটি মৎস্য খামারের সব মাছ মেরে ফেলেছে দুষ্কৃতকারীরা। কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের একটি মৎস্য খামারে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, ওই খামারে গত বুধবার রাতে দুষ্কৃতকারীরা বিষ ঢেলে দেয়। পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয় ব্যক্তিরা মাছ মরে ভেসে উঠতে দেখে খামারমালিককে খবর দেয়।খামারমালিক আমিনুর রহমান জানান, তিনি ১৬ লাখ টাকা বিনিয়োগ করে ওই খামারে পাঙাশসহ বিভিন্ন দেশীয় মাছের চাষ করছিলেন।কসবা থানার ওসি মো. হাম্মাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এর আগে, ৬ মার্চ ওই ইউনিয়নের জালাল উদ্দিনের একটি পুকুরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন করা হয়।