কসবায় আরও দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শনিবার দিবাগত রাতে আরও দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে। এ নিয়ে এক মাসে উপজেলায় ২৮টি ডাকাতির ঘটনা ঘটল।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ২৫-৩০ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল শনিবার দিবাগত রাত দুইটার দিকে জগন্নাথপুর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী ফারুক মিয়ার বাড়িতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা ছুটিতে বেড়াতে আসা ফারুক মিয়া, তাঁর ভাই মোবারক মিয়াসহ পরিবারের সবাইকে বেঁধে রেখে ২০ ভরি স্বর্ণালংকার ও পাঁচ হাজার টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়।
ওই ডাকাত দল একই গ্রামের আবুল হাসেমের বাড়িতেও ডাকাতি করে। তারা ওই বাড়ি থেকে আড়াই ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান জিনিসপত্র লুট করে।