কসবায় আরিফুল হকের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আরিফুল হকের (৫৭) শোকসভা গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। জেলার কসবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ শোকসভা হয়।

আরিফুল হক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই ও সংবিধানের অন্যতম প্রণেতা মরহুম সিরাজুল হকের ছোট ছেলে। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামে।

কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউসার ভূয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া।

১১ মার্চ বাংলাদেশ সময় ভোর ছয়টায় যুক্তরাষ্ট্রের ডালাস শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফুল হক ইন্তেকাল করেন।