কসবায় ইমাম খুনের ঘটনায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চকচন্দ্রপুর গ্রামের মসজিদের ইমাম মো. ইয়াছিন আলী হত্যার ঘটনায় ওই মসজিদের মুয়াজ্জিন ওসমান গনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে কুমিল্লার নাঙ্গলকোটের সিজিয়ারা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ইয়াছিন আলী খুন হওয়ার পর থেকে ওসমান গনি পলাতক ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তিনি গ্রামের বাড়িতে যান। এ খবর পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।কসবা থানার ওসি হাম্মাদ হোসেন বলেন, ওসমান গনিকে আজ ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে। সেখানে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি নেওয়া হবে।