কসবায় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে গত শনিবার ট্রাকসহ এক হাজার ৫৬২ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা। শাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২৫ লাখ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিজিবির গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের একটি রাস্তা থেকে একটি ট্রাকসহ ভারতীয় এক হাজার ৫৬২ পিস শাড়ি জব্দ করা হয়।