কসবায় গাঁজাসহ দুই ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত সোমবার বিকেলে চার কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন, বায়েক ইউনিয়নের চানখলা গ্রামের বাসিন্দা মনির হোসেন (২৬) এবং মন্দভাগ রেলস্টেশন এলাকার বাসিন্দা আমিন হোসেন (৫০)।কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. আওয়াল বলেন, কাইমপুর ইউনিয়নের মইনপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানোর পর তাঁদের কাছে এসব গাঁজা পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।