কসবায় গুণীজন সম্মাননা পেলেন পাঁচজন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেধা বৃত্তি ও গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে। গত শুক্রবার বায়েক শিক্ষাসদন উচ্চবিদ্যালয়ে মো. মোড়লের রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থ শ্রেণির ৩৫ কৃতী শিক্ষার্থীকে মেধা বৃত্তি ও পাঁচ ব্যক্তিকে গুণীজন সম্মাননা দেওয়া হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন স্বাধীনতাযুদ্ধে অবদান রাখায় মুক্তিযোদ্ধা এম এ করিম, মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ, সমাজসেবায় প্রকৌশলী হাবিবুর রহমান, সততার জন্য দুদকের সহকারী পরিচালক সৈয়দ সামসুল আরেফীন, শিক্ষা বিস্তারের জন্য সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল হোসেন ভূঁইয়া।
এ উপলক্ষে বায়েক শিক্ষাসদন উচ্চবিদ্যালয় মিলনায়তনে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাছির উদ্দিন।