কসবায় গুলি করে ডাকাতির ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামে গত রোববার গভীর রাতে ঘরে ঢুকে মা ও ছেলেকে গুলি করে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কসবা থানায় গৃহকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে একই গ্রামের আনোয়ার হোসেনকে (৪০) প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে গুলিবিদ্ধ মা রুবি আক্তার (৩৫) ও ছেলে আরমান হোসেন (১৬) মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।