কসবায় গুলিসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পৃথক এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে আটটি গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: কবির হোসেন, আবু তাহের, আনিছ মিয়া, মো. ইয়াছিন ও আবুল খায়ের। পুলিশের জানিয়েছে, তারা ডাকাত দলের সদস্য।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।