কসবায় গ্যাস-সংযোগের দাবিতে আজ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরসহ আশপাশের এলাকায় গ্যাস-সংযোগের দাবিতে সালদা গ্যাসক্ষেত্রের মালামালভর্তি ট্রাক আটক করেছে সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন পরিষদ। গতকাল শনিবার দুপুরে মালামাল নিয়ে ট্রাকটি সালদা গ্যাসক্ষেত্রে যাওয়ার পথে আটক করা হয়। গ্যাস-সংযোগের দাবিতে আজ রোববার উপজেলা সদরে কয়েক কিলোমিটার রাস্তায় মানববন্ধন করা হবে।কসবা পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন বলেন, ‘কসবার গ্যাস কসবায় সংযোগ দিতে হবে। গ্যাস-সংযোগের দাবিতে আত্মাহুতি দিতেও প্রস্তুত রয়েছি।’