কসবায় গ্যাস-সংযোগের দাবিতে মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালদা গ্যাসক্ষেত্র থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরসহ আশপাশের এলাকায় গ্যাস-সংযোগসহ পাঁচ দফা দাবিতে গতকাল বুধবার দুপুরে মহাসমাবেশ হয়েছে। সমাবেশে সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন কমিটি ঘোষণা দিয়েছে, ৫ ডিসেম্বর উপজেলা পরিষদসহ অফিস-আদালতে ঘেরাও কর্মসূচির মাধ্যমে সব কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হবে। ৮ ডিসেম্বর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল এবং ১২ ডিসেম্বর কসবা পৌর মুক্তমঞ্চে সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশ চলাকালে গ্যাসক্ষেত্র এলাকার রাস্তা বন্ধ করে দিতে চেষ্টা চালায় পুলিশ। এ সময় বিপুলসংখ্যক পুলিশ ও দাঙ্গা পুলিশ সালদা গ্যাসক্ষেত্রের চারপাশে অবস্থান নেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গতকাল বুধবারও সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন প্রথম শ্রেণীর নির্বাহী হাকিম ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর। বাযেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়ার যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াছ, যুগ্ম আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবলীগের সভাপতি এম জি হাক্কানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু জাহের, যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আজম, গ্যাস বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল হক, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খান, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম এইচ শাহআলম, মনির হোসেন দেলোয়ার, আবদুল বারেক মেম্বার, রুমি ভূঁইয়া, স্কুলশিক্ষিকা জিয়াছমিন আক্তার প্রমুখ।