কসবায় ছাত্রলীগের উদ্যোগে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল সোমবার শোকসভা ও শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের ১২ নেতা-কর্মী নিহত হওয়ার ঘটনায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।কসবা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শোকযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. এমরাহানের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি এম জি হাক্কানী, সাধারণ সম্পাদক আবু জাহের, ছাত্রলীগের নেতা মো. সফিকুল ইসলাম, এম এ আজিজ, হাসান মোহাম্মদ সোহাগ, এমরান উদ্দিন জুয়েল, এম জি আজম প্রমুখ।