কসবায় ছিনতাইকারী গ্রেপ্তারের পর জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর নামক স্থান থেকে সোহেল মিয়া (২৬) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় লোকজন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ছিনতাইকালে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কসবার লেশিয়ারা গ্রামের ক্ষতিগ্রস্ত অটোরিকশার যাত্রী মো. আবদুল মালেক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কসবা থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন।