কসবায় জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলন না করায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন না করায় ১০টি দোকানের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পৌর শহরের পুরাতন বাজারে আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল ইসলাম। আদালত প্রতি দোকানের মালিককে ২০০ টাকা করে জরিমানা করেন।নির্বাহী হাকিম মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন না করায় পতাকার প্রতি অসম্মান প্রদর্শন করা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় এখন সেখানকার মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।