কসবায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ছামাদ মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কসবা রেলস্টেশনের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছামাদের বাড়ি উপজেলার কাইমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামে। এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ জানায়, ছামাদ ট্রেনের টিকিট কাটতে কসবা রেলস্টেশনে যাওয়ার পথে কালিকাপুর এলাকায় ঢাকাগামী উপকূল ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি আখাউড়া রেলওয়ে জিআরপি থানায় জানান।নিহতের স্ত্রী হেলেনা বেগম বলেন, তাঁর স্বামী ছামাদ চট্টগ্রামে ব্যবসা করতেন। ছেলেমেয়ের পরীক্ষা শেষ হওয়ায় এক সপ্তাহ আগে তাঁদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আখাউড়া রেলওয়ে জিআরপি থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘শুনেছি নিহতের স্বজনেরা লাশ নিয়ে গেছে।’