কসবায় ট্রেনের চাকা লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুরে মালবাহী একটি ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে চারটি রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্র জানান, উপজেলার কসবা রেলওয়ে স্টেশনে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মালবাহী ট্রেনটির দুটি চাকা লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কসবা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জসিমউদ্দিন বলেন, আখাউড়া রেলজংশন থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পাঠাতে খবর পাঠানো হয়েছে।