কসবায় ডাকাতি, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের নোয়াপাড়া রেলগেট এলাকায় গতকাল শনিবার ভোররাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।এ ঘটনায় ব্যবসায়ী আক্কাছ মিয়া বাদী হয়ে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাঁদের জেলহাজতে প্রেরণ করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, কসবা পৌর শহরের চড়নাল গ্রামের সানু মিয়ার ছেলে মো. ইসমাইল (৩০) ও একই গ্রামের আবদুল মনাফের ছেলে হারুন মিয়া (২৬)।