কসবায় তিন বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গত শুক্রবার গভীর রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্ত্রী (৫৫) আহত হয়েছেন। ডাকাতেরা তিনটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।
উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সফিকুল ইসলাম ওরফে মিলন মিয়ার বাড়িতে শুক্রবার রাত একটার দিকে ১৫-২০ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢুকে ১২ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাত দল একই গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতি করে।