কসবায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৫০ বোতল ফেনসিডিল ও পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে কসবা পৌর শহরের কাঞ্চনমুড়ি-আকছিনা সড়ক দিয়ে পাচার করার সময় পুলিশ ভারতীয় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার খাকচর গ্রামের আকবর আলীর ছেলে মো. মনির হোসেন (২০) ও একই গ্রামের সুলতান মিয়ার ছেলে আল-আমিন (২১)। এ ঘটনায় কসবা থানার এসআই মিজানুর রহমান ওই দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।