কসবায় দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের আড়াইবাড়ী কামিল মাদ্রাসা কেন্দ্র গতকাল বৃহস্পতিবার দাখিল পরীক্ষায় কোরআন মজিদ বিষয়ে অন্যের পরীক্ষায় দিতে এসে আজহারুল ইসলাম (২১) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ভুয়া পরীক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন প্রথম শ্রেণীর নির্বাহী হাকিম ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদ কবীর। পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার হওয়া আজহারুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত আজহারুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আড়িয়ল গ্রামের কাজী আরব আলীর ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদ কবীর জানান, আজহারুল অন্যের পরীক্ষা দিতে আসার কথা আদালতের কাছে স্বীকার করেছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।