কসবায় দাফনের ১৩ দিন পর শিশুর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামে এক শিশুর লাশ দাফনের ১৩ দিন পর গতকাল শুক্রবার উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বাবা তাজুল ইসলাম দুই দিন বয়সী শিশুটিকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও মামলার অভিযোগে জানা যায়, ১১ মার্চ রাতে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলি বেগমের একটি পুত্রসন্তান জন্ম নেয়। পরদিন সকালে মিলি বেগম তাঁর স্বামী তাজুলের বাড়ি খাড়েরা গ্রামে যান। এর পরদিন বিকেলে মিলি বেগম ঘরের বাইরে গেলে তাজুল তাঁর শিশুপুত্রকে শ্বাসরোধে হত্যা করেন।