কসবায় দুই ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত রোববার আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। তাঁরা হলেন উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের সায়েম মিয়া (৩৫) ও বিনাউটি গ্রামের কালন মিয়া ওরফে কালু (২২)।কসবা থানার সূত্রে জানা গেছে, সায়েমকে গত রোববার দুপুর ১২টার দিকে কসবা পৌর শহরের টি. আলী বাড়ির মোড় থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতে বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় একটি গোপন আস্তানা থেকে কালনকে গ্রেপ্তার করা হয়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন জানান, সায়েম আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাঁর বিরুদ্ধে কসবা থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি ডাকাতির মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া কালন মিয়াও দুর্ধর্ষ ডাকাত। ওসি জানান, দুই ডাকাতকে গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।