কসবায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামে গতকাল শনিবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত আবদুর রহিমকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার বায়েক ইউনিয়নের কাশিরামপুর মৌজার ৪৬৭ দাগে ৩ একর ৮৮ শতক জমি নিয়ে ফকির আবু তাহের ও আবদুর রহিমের মধ্যে বিরোধ চলছে। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে কমপক্ষে ২০টি মামলা চলমান রয়েছে। গতকাল সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।