কসবায় দুর্নীতিবিরোধী পদযাত্রা, শিক্ষার্থীদের শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দেড় কিলোমিটার দীর্ঘ এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা সদরের স্বাধীনতা চত্বর থেকে এ পদযাত্রা শুরু হয়। উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদ কবীর এর উদ্বোধন করেন।পদযাত্রায় বিপুলসংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। কসবা পৌর উচ্চবিদ্যালয়ে গিয়ে পদযাত্রাটি শেষ হয়। সেখানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইদ্রিস ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন মো. সোলেমান খান, আবু ইউসুফ ভূঁইয়া, কবির হোসেন ও বিপুল রায়। পরে প্রায় এক হাজার শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করানো হয়।