কসবায় ধর্ষণের পর শিশু হত্যার অভিযোগ এক তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রায়েরমুড়া গ্রামে গতকাল শুক্রবার লিমা আক্তার (৮) নামের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কবির মিয়া (১৮) নামের এক তরুণকে আটক করেছে।নিহত লিমা ওই গ্রামের সৌদিপ্রবাসী আলী আক্কাছের মেয়ে। লিমার চাচা মোখলেছুর রহমান জানান, লিমা পাশের বাড়ি যাওয়ার উদ্দেশে গতকাল সকাল আটটার দিকে ঘর থেকে বের হয়। এর পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বহু খোঁজাখুঁজির পর বিকেলে পাশের বাড়ির বাঁশবাগান থেকে বিবস্ত্র অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।পুলিশ গতকাল বিকেলে লিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান গতকাল বিকেলে জানান, নিহত শিশুটির গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।