কসবায় নদী থেকে ৯৭৮টি তাজা গুলি উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গুংগর নদ থেকে ৯৭৮টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নদী খননের (ড্রেজিং) সময় শ্রমিকেরা এসব গুলি পান। রাতে এসব গুলি পুলিশি হেফাজতে নেওয়া হয়।ড্রেজিংয়ে নিয়োজিত শ্রমিক ও পুলিশের ভাষ্যমতে, উপজেলার কাইমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা গুংগর নদে ড্রেজিং চলছে। বৃহস্পতিবার বিকেলে শ্রমিকেরা পানির নিচে চারটি টিনের বাক্সের সন্ধান পান। বাক্সগুলো উদ্ধার করে কৌতূহলবশত খুললে এর ভেতর গুলি পাওয়া যায়। বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেনকে জানানো হয়। ইউপি চেয়ারম্যান গুলি উদ্ধারের বিষয়টি কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমদ কবীর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেনকে জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর এলাকা থেকে এসব গুলি উদ্ধার করে থানায় নেয় পুলিশ।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, এগুলো থ্রি নট থ্রি রাইফেলের তাজা গুলি।