কসবায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর গ্রামে গত শনিবার রাতে একটি পুকুরে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পুকুরটিতে বিভিন্ন প্রজাতির মাছ মরে যায়। মাছচাষি জালাল উদ্দিন দাবি করেন, মাছ মরে যাওয়ায় তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, কাইমপুরে সরকারি দেড় একর আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন স্থানীয় জালাল। তিনি জানান, ১৬ লাখ টাকা খরচ করে তিনি মাছ চাষ করেন। এখন বিক্রি করলে মাছের দাম হতো ২০ লাখ টাকা। কিন্তু শনিবার রাতের কোনো এক সময়ে দুষ্কৃতকারীরা পুকুরে বিষ ঢেলে দেয়। গতকাল রোববার সকালে স্থানীয় লোকজন মাছ মরে ভেসে উঠতে দেখে তাঁকে খবর দেয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন জানান, বিষ দিয়ে মাছ নিধনের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেও দুষ্কৃতকারীরা কসবার বিদ্যানগর গ্রামের একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করে। এ ছাড়া কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুর ও মইনপুর গ্রামের একটি পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছিল।