কসবায় ফেনসিডিল গাজাসহ পাঁচজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে গাঁজা, ফেনসিডিলসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার কাঠেরপুল এলাকায় গতকাল সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১৭০ বোতল ফেনসিডিল ও কনটেইনারে রাখা ২০ লিটার ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গাঙ্গাইল গ্রামের জোহরা আক্তার, হোসেন আলী, একই উপজেলার গোপালপুর গ্রামের আবু জাহের এবং মানিকগঞ্জের মাতুরী গ্রামের মিনারা বেগম। এ ঘটনায় কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।একই দিন কসবা রেলস্টেশনে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ শরীফা বেগম নামের নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বায়েক ইউনিয়নের বালিয়াহুড়া গ্রামে। এ ঘটনায় কসবা থানার এসআই মো. মহসীন ভূঁইয়া মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।এসআই মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিম আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।