কসবায় ফেনসিডিল মদসহ এক ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২৮০ বোতল ফেনসিডিল, মদসহ রেজাউল করিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডীদ্বার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রেজাউলের বাড়ি ওই ইউনিয়নের রামপুর গ্রামে।পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় চণ্ডীদ্বার এলাকায় ২৮০ বোতল ফেনসিডিল ও হুইস্কি নিয়ে রেজাউল সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক এবং ওই মাদকদ্রব্য জব্দ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) কামাল আব্বাসী বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।