কসবায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ-তিনলাখপীর সড়কের বিনাউটি গ্রামের রাস্তা থেকে গত সোমবার রাতে ১১১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। গ্রেপ্তার হওয়া মাহবুবুল আলম, মনা মিয়া ও ইউনুস খাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার পর গতকাল মঙ্গলবার জেলা বিচারিক হাকিমের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন।