কসবায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গজারিয়া এলাকায় গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় দেড় শ বোতল ফেনসিডিলসহ পুলিশের তালিকাভুক্ত মাদকসম্রাজ্ঞী শরিফা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া শরিফা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সিমনগর গ্রামের নূরুল হকের মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, শরিফা বেগম একটি বস্তা দিয়ে মাদক পাচারের জন্য সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছেন। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেড় শ বোতল ফেনসিডিলসহ শরিফা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।