কসবায় বই পাচারের অভিযোগে তিন শিক্ষক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ মনিরুল হক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার বিনা মূল্যে বিতরণের ১৯ সেট বই পাচারের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। গ্রেপ্তার করা অন্যরা হলেন: সৈয়দাবাদ মনিরুল হক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম এবং আখাউড়া উপজেলার ছতুরা রেসিডেনসিয়াল মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। আবদুর রাজ্জাক বই পাচারের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই এলাকার কিছু শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে ভর্তি হওয়ায় তিনি সহকারী শিক্ষককে বই দেওয়ার নির্দেশ দিয়েছেন।