কসবায় বিএনপির চার নেতা-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মদ্যপানের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদক গ্রহণ ও বহন করার অপরাধে মামলা করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কসবা পুরাতন বাজারের থ্রি স্টার ডেকোরেটর্সের ভেতরে মদ্যপানের সময় চারজনকে আটক করা হয়। তাঁরা হলেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম ভূঁইয়া, কসবা পৌর বিএনপির সহসভাপতি ফারুক আহাম্মদ, উপজেলা বিএনপির ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মো. আবদুর রউফ এবং বিএনপির কর্মী সোহেল মিয়া।পুলিশ জানায়, গতকাল শুক্রবার তাঁদের ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।