কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামে বৃহস্পতিবার রাতে ছায়েব আলী মেম্বারের বাড়িতে অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে গেছে। এ সময় বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে গিয়ে কামরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে কামরুল (২৭) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।নিহত কামরুল ইসলাম মালয়েশিয়ায় চাকরি করতেন। ঈদ উপলক্ষে শ্বশুর রফিক মিয়ার বাড়িতে তিনি বেড়াতে এসেছিলেন।ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে পল্লী বিদ্যুতের ১১ কেভি বিদ্যুৎ লাইন ছিঁড়ে ছায়েব আলী মেম্বারের বাড়ির সরবরাহ লাইনের ওপর পড়ে। এ সময় সরবরাহ লাইনে আগুন ধরে যায়। এ আগুন ছড়িয়ে পড়লে বাড়ির একটি ঘর পুড়ে যায়। আগুনে আরও কয়েকটি ঘরের সামান্য ক্ষতি হয়েছে। ঘটনার সময় বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে গিয়ে কামরুল ইসলাম নিহত হন। কসবার কুটি ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা (লিডার) মো. মোস্তফা কামাল জানান, বিদ্যুতের মেইন লাইন ছিঁড়ে বাড়ির সরবরাহ লাইনে পড়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।