কসবায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও উন্নতমানের মদ উদ্ধার করেছে। পুলিশ এ সময় সোহেল মিয়া (২৯) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। কসবা থানার পরিদর্শক নেয়ামুতুল করিম জানান, উন্নত মানের ১১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক দাম পাঁচ লাখ টাকা।বিজিবির সূত্রে জানা গেছে; কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার এলাকা থেকে গত বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক দাম দেড় লাখ টাকা।