কসবায় বিষ দিয়ে মাছ নিধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইসার গ্রামে গত রোববার রাতে একটি মৎস্য খামারে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচ লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবি করেছেন খামারমালিক। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বাইসার গ্রামের ওয়াহাব মিয়া প্রায় এক একর জমিতে মাটি কেটে মাছের খামার করেন। ছয় মাস আগে ওই খামারে তিনি প্রায় ৭০ হাজার পাঙাশের পোনা ছাড়েন।ক্ষতিগ্রস্ত ওয়াহাব বলেন, গত রোববার রাতে দুর্বৃত্তরা মাছের খামারে বিষ ঢেলে দেয়। গতকাল সকালে তিনি খামারে মাছের খাবার দিতে গিয়ে দেখেন, মাছ মরে ভেসে উঠছে। এতে তাঁর কমপক্ষে পাঁচ লাখ টাকার মাছ মরে গেছে। কসবা থানার ওসি মো. বদরুল আলম তালুকদার বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।